ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর গাড়ি বহরে উপজেলা আ’লীগের কার্যালয় থেকে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা হামলার ঘটনা ঘটেছে।

এসময় গাড়িতে থাকা হাজী রহিম উল্যাহর সমর্থক সাগর, মাসুদ নামের তিন যুবলীগ কর্মী আহত হয়। গাড়ি ঘুরিয়ে সাংসদ রহিম উল্যাহ তার সমর্থকদের নিয়ে ঘুরে দাঁড়ালে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে নিবৃত্ত করতে গিয়ে ওসি তদন্ত মেজবাহ উদ্দিন মারাত্মক আহত হয়। তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭.৩০টায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, দু'গ্রুপের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। পাঁচ হাত দূরত্বে দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে এক গ্রুপ অপর গ্রুপকে গালমন্দ করছে। এতে সোনাগাজী বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেয়।

প্রসঙ্গত, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সমর্থিত উপজেলা আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ফেনী-৩ আসনের সাংসদ হাজী রহিম উল্যাহসহ আ'লীগের একাংশের সঙ্গে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টা পর্যন্ত দু’গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল।

এসএইচ