মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতকারী। হামলাকারীরা এসময় প্রেসক্লাবের জানালার কাচ ভাঙচুর করেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ৫-৬ জন সন্ত্রাসী এ ঘটনা ঘটায়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের অফিস সহকারী তানজিল হাসান।

তিনি জানান, সকালে অফিস খুলে পরিষ্কার-পরিছন্নতার কাজে ভেতরের কক্ষে ব্যস্ত ছিলাম। আচমকা হইচই-ভাঙচুরের শব্দ পেয়ে বাথরুমে লুকিয়ে থাকি। কিছুক্ষণ পর বাইরে এসে দেখি থাই জানালার অনেকগুলো কাঁচ ভেঙে মেঝেতে পড়ে আছে।

এ ঘটনার পর মুন্সীগঞ্জ জেলায় দায়িত্বরত ডিবি-পুলিশসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এমকে