ফেনীর ছাগলনাইয়ায় পুকুরের পানিতে ডুবে নাহিদা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু নাহিদা ওই গ্রামের আলমগীরের মেয়ে। তার বাড়ি নোয়াখালী জেলায়। তিনি ছাগলনাইয়া পৌর শহরে রিকশা চালান।

এলাকাবাসী জানান, বিকালে নাহিদা তার বড় ভাইয়ের সাথে পুকুরে গোসল করতে নামলে হঠাৎ পানিতে ডুবে যায়।

পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্ব‍াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মাস্টার আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ