মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের কৃতি সন্তান সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী মহাপরিচালক (পরিচালক প্রশাসন) ডা. চৌধুরী ওয়াহিদুর রউফ(৭৯) বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত পৌনে ১টায় সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ১ ভাই, ১ বোন, স্ত্রী,২ পুত্র, ১ কন্যা নাতনি-পুতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
ওই দিনই বাদ আছর সিলেট হজরত শাহজালাল (র:) মাজার প্রঙ্গনে নামাজে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়েছে।
ডা. চৌধুরী ওয়াহিদুর রউফের ইন্তেকালে মাগুরা ও সিলেট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাইফুল্লাহ/এমবি





