ভোলায় জাতীয় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।

সোমবার সকাল ১০টায় ভোলা সরকারি ফজিলতুননেসা মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো: ফখরুল আলম পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: সেলিম রেজা।

গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার কাজী তোফায়েল হোসেন প্রমূখ।

সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করেন।

এসএইচ