বগুড়ায় র‌্যাবের অভিযানে একটি বিদেশী পিস্তল,গুলি,ম্যাগজিন ও ৩টি মোবাইলসেটসহ জেলহজ (৩৭) নামে এক সন্ত্রাসী গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, জেলহজ বগুড়া সদরের পাঁচবারড়িয়া গ্রামের সামছুল মন্ডলের ছেলে।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প সুত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব ১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের পাঁচবাড়ীয়া গ্রামে নগরকান্দি গামী কাঁচা রাস্তার পার্শ্বে মিনহাজ’র লিচু বাগানে একটি পরিত্যক্ত বাড়ীতে অভিযান চালায়।

এসময় ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও ৩টি মোবাইল ফোনসহ জেলহজকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

টাইমনিউজবিডি.নেট/ মারুফ/মাহমুদ