দিনের পর দিন পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সৈয়দপুর শহরের অধিকাংশ ওয়ার্ডের রাস্তাঘাট। বাড়ি-ঘর, স্কুল-কলেজের সামনের রাস্তা তলিয়ে গেছে হাঁটু পানিতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এ অবস্থায় সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন পৌর মেয়র।
সৈয়দপুর পৌরসভাটি প্রথম শেণীতে উন্নীত হলেও চাহিদা মাফিক বাড়েনি এর নাগরিক সেবা। একটু বৃষ্টিতেই পানি জমে যায় শহরের অধিকাংশ ওয়ার্ডের রাস্তাঘাটে। এতে বাজার, বাড়িঘর ও স্কুল-কলেজের সামনে সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। এছাড়া, নালা, নর্দমার উপচে পড়া নোংরা পানি এই জলাবদ্ধতার দুর্ভোগ বাড়িয়ে দেয় কয়েকগুণ। আর পানিবন্দী অবস্থায় দিনের পর দিন কাটাতে হয় এলাকাবাসীদের।
সৈয়দপুর পৌরসভা মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার বলেন, জলাবদ্ধতা সমাধানে স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর পৌরসভায় ওয়ার্ড রয়েছে মোট ১৫টি।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





