রাজধানীর তেজগাঁওয়ে সাইফুল ইসলাম কাজল (৪৫) নামে এক টেলিকম ব্যবসায়ীকে গুলি করে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
তেজগাঁও উত্তর বেগুনবাড়ি এলাকায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম উত্তর বেগুন বাড়ি ৩৭/১ নম্বর বাসায় ভাড়া থাকেন।
স্থানীয় ব্যবসায়ী নূর আফসার জানান, বেগুনবাড়ি এলাকায় পদ্মা গার্মেন্টেসের সামনে সাইফুল ইসলামের শুভ টেলিকম নামে একটি দোকান রয়েছে। রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্দ করে তিনি বাসায় ফিরছিলেন। পদ্মা গার্মেন্টেসের পেছনে পৌঁছলে একটি কালো প্রাইভেটকারে কয়েকজন লোক এসে তার গতিরোধ করে একটি ব্যাগে থাকা ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা তার ডান পায়ে গুলি করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, সাইফুল ইসলামের পায়ে গুলি লেগেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এএইচ





