মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমি বিরোধের জের ধরে শফিকুল ইসলাম চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।

শুক্রবার ভোরে মদনগৌরী এলাকায় এ ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম ভুকশী মইল ইউনিয়নের মদনগৌরী এলাকার আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মদনগৌরী এলাকার মজমিল মিয়া ও শফিকুল ইসলাম চৌধুরীর মধ্যে অনেক দিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। ভোরে একপর্যায়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হলে মজমিল দা দিয়ে কুপিয়ে শফিকুলকে খুন করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের দুজনের মধ্যে অনেকদিন ধরেই জমি বিরোধের জের চলছিল। এ জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ