ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের বাংলাদেশ কমার্স কলেজ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ছাড়াই ভোট গ্রহণ চলছে।

সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে সেখানে প্রিজাইডিং অফিসার ছিল না। সকাল সোয়া ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্তও প্রিজাইডিং অফিসারকে পাওয়া যায়নি।

কি বা কোন কারণে তিনি সেখানে নেই তাও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

নিয়মানুযায়ী প্রতিটি কেন্দ্রেই প্রিজাইডিং অফিসার থাকতে হবে।

এদিকে একই ওয়ার্ডের ফয়জুর রহমান আইডিয়াল স্কুলে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মোশতাক আহমেদকে ভোট দিতে বাধা দেয়া হলে সংঘর্ষ বেধে যায়। ফলে সেখানে ভোট গ্রহণ শুরু করতে আধা ঘণ্টা দেরী হয়।

জেডআই