সাতক্ষীরায় আওয়ামী লীগের এক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তির নাম নজরুল ইসলাম

তিনি জেলার সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি। সোমবার বেলা ১১টার দিকে তার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে কদমতলা নামক এলাকায় নজরুলের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনার পর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইলতুতমিস জানান, খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি আগরদাড়ি ইউনিয়নের আ’লীগের নেতা নজরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। ময়নাতদন্তের জন্য নজরুল ইসলামের মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

নজরুল ইসলামের বাড়ি আগরদাড়ি ইউনিয়নের কুচপুকুর গ্রামে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে কদমতলা থেকে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে স্টোন ব্রিকসসংলগ্ন পৌঁছানো মাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

জেড