নাঙ্গলকোট ছাত্র ফোরাম, ঢাকা(এন.এস.এফ), এর উদ্যোগে ইফতার মাহফিল, কৃতি ছাত্র ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর একটি চাইনিজ রেষ্ট্রুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নাঙ্গলকোটের বহু ছাত্র-ছাত্রী এবং ঢাকাস্থ সুধীজনেরা উপস্থিত হন। ইফতার মাহফিল নাঙ্গলকোটের এক মিলনমেলায় পরিণত হয়।
নাঙ্গলকোট ছাত্র ফোরাম, ঢাকা(এন.এস.এফ) এর সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আবু নাইম মু.তৌফিক এর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ছাত্র নেতা জনাব মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও নাঙ্গলকোট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাস্টার আবদুল করিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মাওলানা এস এম মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী দলিলুর রহমান মজুমদার, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ছাত্র ফোরামের প্রাক্তন সভাপতি আবদুস সাহিদ, সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেন, ছাত্র ফোরামের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জান, সহ-সভাপতি ইকবাল মহসিন, সাংগঠনিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী প্রমুখ।
ইফতার মাহফিলে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চান্সপ্রাপ্ত, এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত নাঙ্গলকোটের কৃতি ছাত্র এবং বিশিষ্টজনদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়। ইফতারের পুর্ব মুহুর্তে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মোফাচ্ছেরে কুরআন মাওলানা খন্দকার মাহবুবুল হক।
ইফতার শেষে কবি নজরুল বিশ্বিবিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র গিয়াস উদ্দিনকে সভাপতি, এশিয়ান ইউনিভার্সিটির আবু নাইম মু.তৌফিককে সিনিয়র সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোতাসিম বিল্লাহ শাহেদীকে সাধারন সম্পাদক এবং ঢাকা বিশ্বিবিদ্যালয়ের ছাত্র সাখাওয়াত আজমকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৮-২০১৯ সেশনের জন্য নাঙ্গলকোট ছাত্র ফোরাম, ঢাকা (এন.এস.এফ) এর ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
মু.তাওহীদুল ইসলাম/এসএম





