ফেনী শহরের বিভিন্ন জায়গায় ৬টি সিএনজিতে আগুন ও ১০-১২টি সিএনজি ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। এসময় কমপক্ষে ৭টি ককটেল বিস্ফোরণও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ৯ টার মধ্যে ফেনীর মিজানরোড, টাংরোড, ডায়েবেটিকস হাসপাতাল ও ফেনী জে হক টাওয়ারের সামনে এসব অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফেনী থানার ওসি মাহবুব মোর্শেদ এসব ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, দুর্বৃত্তরা এসব ঘটিয়েছে।
এএইচ





