রাজধানীর গুলশানের মধ্য শাহজাদপুরে বৃহস্পতিবার রাতরাত ২টায় দুর্বৃত্তের গুলিতে দুই যুবক আহত হয়েছেন।গুলিবিদ্ধ রমজান আলী (৩০) ও মহিউদ্দিন (২০) সম্পর্কে চাচাতো ভাই।
আহত রমজানের বাবা সাইদুর রহমান বলেন, রাত ২টার দিকে তাদের চিৎকারে এসে দেখি বাসার সামনে দুজনে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। এলাকার লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, কারা কী কারণে গুলি করেছেন তা জানা যায়নি। গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। রমজান আলী মাথায় ও কোমরে এবং মহিউদিন বুকে ও মুখে গুলিবিদ্ধ হয়েছেন।
কেএইচ





