দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রুমানা আক্তার (১৯) নামে এক তরুনীকে জবাইয়ের পর পুড়িয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত রুমানা আক্তার বীরগঞ্জ উপজেলার বড় শিতলাই গ্রামের আব্দুল মালেকের কন্যা। সে ঠাকুরগাঁও সরকারী কলেজের ছাত্রী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নওগা নাপিতপাড়া নামক স্থানে এই হত্যাকান্ড ঘটনো হয়েছে।
বীরগঞ্জ থানার এসআই গাবুর আলী জানান, উপজেলার সুজালপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা নওগা নাপিতপাড়ার নির্জন মাটির রাসত্মার উপর লাশটি পড়ে ছিল।
প্রাথমিক দৃশ্যে ধারনা করা হচ্ছে ঘটনাস্থলেই তাকে জবাই করা হয়েছে। জবাইয়ের পর লাশটি পোড়ানোর চেষ্টা করা হয়েছে। এতে শরীর পরিহত বোরখা পুড়ে যায়। পরে লাশের মাথা ও মুখ থেতলে দেয়া হয়েছে।
নিহতের খালাত ভাই মোঃ আতাউর রহমান জানায়, বিকেলে ঈদের কেনাকাটা করতে উপজেলা সদরে যায় রুমানা। তারপর সন্ধ্যা সাড়ে ৮টায় লোকমুখে তার হত্যাকান্ডের সংবাদ জানা যায়।
এআই/





