বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়ার বাড়ি ময়মনসিংহে। তিনি স্থানীয় হাতুরাবাড়ি গ্রামের এক বাড়িতে দিনমজুরের কাজ করতেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন, রাতে কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন তিনলাখপীর বাসস্ট্যান্ড থেকে স্থানীয় অটোরিকশার চালক যাত্রী নিয়ে রাইতলার দিকে যাচ্ছিলেন। এ সময় তাকে সঙ্গ দিতে পূর্ব পরিচিত মিন্টু মিয়াকে অটোরিকশায় তুলে নেন তিনি।
কিছুদূর যাওয়ার পর যাত্রীবেশী ছিনতাইকারীরা রাইতলা এলাকার একটি নির্জন স্থানে অটোরিকশাটি ছিনিয়ে নিতে চালক ও সঙ্গে থাকা মিন্টু মিয়াকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মিন্টু মিয়ার মত্যু হলেও প্রাণে রক্ষা পান আটো চালক। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছিনতাইকারীরা অটোরিকশাটি নিতে না পেরে পালিয়ে যান।
ওসি জানান, মিন্টু মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রটিকে ধরতে সাড়াশি অভিযান চালানো হবে বলে জানান ওসি।
এম আর





