করোনাভাইরাসের (কোভিড-১৯) ঊর্দ্বমুখীর মধ্যেও জমে উঠা রাজধানীর গাবতলী পশুর হাটকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় হাট কর্তৃপক্ষকে এই জারিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম।

সোমবার (১৯ জুলাই) বেলা ১১টার পর হাটে গিয়ে মেয়র স্বাস্থ্যবিধি ভঙ্গের দৃশ্য দেখে এই জরিমানা করেন এবং ১ ঘণ্টার জন্য হাসিল বন্ধ করে দেন।

মেয়র আতিকের এপিএস ফরিদ আহমেদ এইসব তথ্য নিশ্চিত করেছেন।

এমবি