রাজধানীর লালবাগ ও ধোলাইখালে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মিছিলটি বের হয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

জবি শিবিরের প্রচার সম্পাদক শাহিন হাসান বলেন, সকালে হরতাল সমর্থনে শিবির নেতাকর্মীরা মিছিল বের করে। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে সকাল সাড়ে ৮টায় লালবাগ এলাকায় মিছিল সমাবেশ করেছে স্থানীয় শিবির কর্মীরা।

সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দুর্গাপ্রসাদ রায় বলেন, সেখানে থানার দু'টি টহল টিম রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করছে।

এআর