বন্দর নগরী চট্টগ্রামের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকার একটি বাসায় মা-মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে দক্ষিণ নালাপাড়ার ইসলাম ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা নাসিমা বেগম (৩৫) ও মেয়ে রিয়া আক্তার (৯)। রিয়া পূর্ব মাদারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়তো। নাসিমার স্বামী শাহ আলম পেশায় একজন মাংস বিক্রেতা।

তিনি জানান, দুর্বৃত্তরা তার স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা করেছে। তার স্ত্রী পেটে ছুরিকাঘাত ও গলা জবাই করে মৃতদেহটি বাসার ড্রইংরুমে রেখে যায়। আর মেয়ে রিয়াকে গলা জবাই অবস্থায় বাথরুমে পাওয়া যায়।

দুর্বৃত্তরা স্টিলের আলমারি থেকে প্রায় ৮ থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।

ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার, পুলিশের অতিরিক্ত কমিশনার তানভীর আরাফাত, শাহ মো. আবদুর রউফ, মিজানুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

এআর