দিনাজপুরের পার্বতীপুরের যশাই মোড় বাজারে আগুনে পুড়ে গেছে ১৭টি দোকান ঘর। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার ভোর রাতে শকসার্কিটে থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল হক।
তিনি জানান, ধারণা করা হচ্ছে বাজারের হামিদুলের পান দোকানে মোবাইল চার্জ দিয়ে বাড়ী চলে যাওয়ার পর ভোর রাতে মোবাইল চার্জার অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয়ে আগুন লাগে। অগ্নিকাণ্ডে হামিদুলের পান দোকানসহ আশেপাশের ১৭টি দোকানঘর পুড়ে যায় ।
প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা অনকে চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে জানান ওয়ারহাউস ইন্সপেক্টর। তবে প্রায় ১৮ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা ।
এআর





