আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা পৌরসভার ঘোড়ামারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মাতব্বর গোলাম রসুল মোল্যা ও জাফর মোল্যার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় দু'দলের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় মেহেদী হাসান মিশর নামে প্রবাসী এক ব্যক্তি অবৈধ অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড গুলি করেছেন বলেঅভিযোগ এসেছে।
সমির হোসেন (১৭) নামে এক যুবক কানের কাছে গুলিবিদ্ধসহ উভয় গ্রুপের প্রায় ১৩ জন আহত হয়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন গুলির ঘটনা স্বীকার করেজানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেব।
ঢাকা, ১৯সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





