এখন পর্যন্ত সিঙ্গাপুরে ৫ জন, আরব আমিরাতে ১ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হলেও বাংলাদেশ এখন পর্যন্ত করোনা মুক্ত রয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রতিদিনের নিয়মিত ব্রিফিং এ স্বাস্থ্য অধিদপ্তরে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, জরুরি প্রয়োজন না হলে বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকা এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সেখানে ভাষাগত সমস্যায় পড়লে প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করবেন।

তাদের সবাই সুস্থ্য আছেন। করোনা ভাইরাস পরীক্ষার জন্য চীনের দেয়া ৫০০ কীট বৃহস্পতিবার সকালে গ্রহণ করেছে আইইডিসিআর। তবে এর ব্যবহার সম্পর্কে এখনো বিস্তারিত জানতে পারে নি সংস্থাটি। ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, অতিরিক্ত সচেতন হতে গিয়ে গুজব যেন না ছড়ায়, সেবিষয়ে সতর্ক থাকতে হবে।

এএস