গত কয়েকদিন ধরে নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধকে দেখা যাচ্ছে।

বাক প্রতিবন্ধী হওয়ায় তিনি কিছুই বলতে পারেন না। তবে আকার-ইঙ্গিতে বোঝাচ্ছেন স্বজনদের কাছে ফিরে যেতে চান তিনি।

কেউ ছবির এই বৃদ্ধকে চিনতে পারলে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন।

মো. জাকির হোসেন, শান্তিরহাট বাজার, আন্ডারচর ইউনিয়ন, সদর উপজেলা, নোয়াখালী। মোবাইল ফোন নম্বর ০১৮২১২৮৮১৯০।

জেডআই