চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে মো.বেলাল (৩০) নামে এক প্রাইভেট কারচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে নগরীর খুলশি থানার লালখান বাজার ঢেবার পাড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

খুলশি থানার ওসি মো.নিজাম উদ্দিন বলেন, বেলাল মাদকাসক্ত ছিল। এলাকায় সমবয়সী যুবকদের সঙ্গে তার বড় ধরনের শত্রুতা ছিল। এর জের ধরে কয়েকজন যুবক মিলে তাকে ছুরিকাঘাত করে খুন করেছে বলে তথ্য পেয়েছি।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
ওএফ