রাজধানীর সবুজবাগ থানাধীন বেগুনবাড়ী দক্ষিণগাঁও এলাকা থেকে মাসুদুর রহমান রুবেল (১৮) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।
সবুজবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বাবুল মিয়া জানান, সকাল ৮টার দিকে বেগুনবাড়ী দক্ষিণগাঁও নামক স্থান থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বন্ধু-বান্ধবদের সঙ্গে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





