হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধক এইচ এম বদিউজ্জামান সোহাগ উদ্বোধনী বক্তব্য দিয়ে মঞ্চে ঘুমাতে থাকেন। এসময় কয়েকজন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা উদ্বোধককে ঘুম থেকে ডেকে জাগাচ্ছিলেন। একটু পরে আবার তিনি ঘুমিয়ে পড়েন। এভাবে চলে সম্মেলনের শেষ পর্যন্ত।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন শনিবার দুপুরে পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয়।

অন্যদিকে সম্মেলনের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। প্রধান অতিথির বক্তব্যের আগে প্রধান বক্তার বক্তব্য দেয়ার কথা থাকলেও তিনি উদ্বোধনী বক্তব্যের পরে বক্তব্য দিয়ে সার্কিট হাউসে চলে যান বিশ্রামে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম সাকিব কায়সার বলেন,সম্মেলনের প্রধান বক্তা শারীরিক অসুস্থার কারণে সার্কিট হাউসে বিশ্রামে চলে যান। উদ্বোধকের ঘুমের বিষয়টি তিনি এড়িয়ে যান।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই