দিন দিন বাড়ছে রাজধানী ঢাকার নাগরিক সমস্যা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যানজট, বাড়িভাড়া বৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ ও পানি সঙ্কটসহ নানা সমস্যা মোকাবেলা করতে হয় প্রতিদিন। নাগরিক সংগঠনগুলো বলছে, দ্রুত এসব ব্যাপারে ব্যবস্থা নেয়া না হলে আগামী গ্রীষ্মে নগরবাসীর দুর্ভোগ আরও অসহনীয় হয়ে উঠবে। প্রায় দেড় কোটি মানুষের আবাসস্থল ঢাকায় প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন সমস্যা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যানজটে নাজেহাল মানুষকে এবারের গ্রীষ্মে চরম বিদ্যুৎ ও পানি সঙ্কটে পড়তে হবে বলে মনে করছেন তারা।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394119926.jpg[/img]
রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক)-এর ঢাকা আরবান গভার্নেন্স কর্মসূচির প্রধান এসএমএ মুয়ীদ বলেন, পানি, বিদ্যুৎ, গ্যাস সংকট, পরিবহন ও যানজট সমস্যাসহ অনেক সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে ঢাকার মানুষ। ধনী মানুষরা এসব সেবা কিছুটা পেলেও নিম্ন আয়ের দরিদ্র মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হয়। প্রতিদিনই পরিবহন সংকট ও যানজটে পড়ে মানুষের বিপুল পরিমাণে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। পাশাপাশি রাজধানীর সড়কগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কথাও বলেন তিনি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394120101.jpg[/img]
এসএমএ মুয়ীদ আরও বলেন, শীতে বিদ্যুৎ সমস্যা কম থাকলেও গ্যাসের সঙ্কট ছিল প্রকট। এদিকে গরম আসতে শুরু করায় বিদ্যুৎ সঙ্কট বেড়ে যাওয়ার আশংকা জানিয়ে তিনি বলেন, গরমকালে কত ঘণ্টা বিদ্যুৎ থাকবে তা হাতে গুনে বলা যায়। এতে করে পানি উৎপাদন ও সরবরাহ ব্যাপকভাবে কমে যাবে। এসব সঙ্কট সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সমস্যাসহ নানা সমস্যা সৃষ্টি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে ততটা গুরুত্ব পায় না বলেও অভিযোগ করেন এসএমএ মুয়ীদ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394119949.jpg[/img]
প্রায় একই কথা বলেছেন, নাগরিক সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) চেয়ারম্যান আবু নাসের খান। তিনি বলেন, মৌসুম ভেদে ঢাকার মানুষকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। গাড়ির কালো ধোঁয়া, ঢাকার আশপাশের ইট ভাটা থেকে বাতাসে ভেসে আসা ছাই, রাস্তার ধুলাবালির মধ্যে চলতে হচ্ছে মানুষকে। সেই সঙ্গে বাড়ছে তাপমাত্রা। গরমে চাহিদা বাড়বে বিদ্যুতের। কিন্তু উৎপাদন কম হওয়ায় তীব্র লোডশেডিং হবে, যার প্রভাব পড়বে পানি সরবরাহে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394119995.jpg[/img]
গ্রীষ্মের শুরুতেই পানির সংকট শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যত দিন যাচ্ছে ততই বাড়ছে পানির সঙ্কট। আগামী কয়েক বছরে পানির জন্য ঢাকা শহরে হাহাকার পড়বে বলেই মনে করেন তিনি। যাতায়াত সমস্যাকে ঢাকাবাসীর অন্যতম প্রধান সমস্যা বলে মনে আবু নাসের খান। তিনি বলেন, একদিকে মানুষ পরিবহন পায় না, পেলেও কর্মঘণ্টা নষ্ট করে আটকে থাকতে হয় যানজটে। এ অবস্থায় স্বল্প দুরত্বে হেঁটে যাওয়ারও সুযোগ নেই মানুষের। কারণ রাস্তার পাশের ফুটপাত অপরিচ্ছন্ন ও ভাঙাচোরা। তার ওপর সেই ফুটপাতও হকারের মালামাল ও ভবনের নির্মাণ সামগ্রী রাখা, গাড়ি পাকিংসহ নানাভাবে দখল হয়ে গেছে। কিন্তু এসব দেখার কেউ নেই।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394120022.JPG[/img]
নাগরিক এসব সমস্যা সমাধানে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন বলেই মনে করেন এ দুই বিশিষ্ট নাগরিক। অনেক সময় ব্যক্তিস্বার্থের কারণে এসব সমস্যা গুরুত্ব পায় না উল্লেখ করে তারা বলেন, এসব সমস্যা সমাধানে অর্থ কোনো সমস্যা নয় বরং তা বাস্তবায়নই বড় বিষয়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394120132.jpg[/img]
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
জাতীয়
বেড়েই চলেছে ঢাকার নাগরিক সমস্যা
দিন দিন বাড়ছে রাজধানী ঢাকার নাগরিক সমস্যা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যানজট, বাড়িভাড়া বৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ ও পানি সঙ্কটসহ নানা সমস্যা মোকাবেলা করতে হয় প্রতিদিন। নাগরিক সংগঠনগুলো বলছে, দ্রুত এসব ব্যাপারে ব্যবস্থা নেয়া না হলে





