নোয়াখালীর হাতিয়া উপজেলা সদর ওছখালীতে দুই নৈশ প্রহরীর ওপর হামলা চালিয়ে সন্ত্রাসীরা। হামলা তাদের হাত ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। আহতরা হলেন-চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের নৈশ প্রহরী পৌর যুবলীগ কর্মী সেলিম উদ্দিন ও তালুক সুপার মার্কেটের নৈশ প্রহরী দুলাল উদ্দিন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্যে জেলা সদরে পাঠানো হয়েছে।
চর ঈশ্বর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম আজাদ জানান, গত বৃহস্পতিবার রাতে আফাজিয়া বাজারে হামলা চালিয়ে একদল সন্ত্রাসী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য আফরাফ উদ্দিনকে গুলিবিদ্ধ করে। এ ঘটনায় জাড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার দুপুরের উপজেলা সদরে পোষ্টার লাগাচ্ছিলেন নৈশ প্রহরী সেলিম ও দুলাল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রবীন্দ্র, শাহনাজ, মহিন ও সোহবারের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তাদেরকে পিটেয়ে আহত করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা সেলিমের ৭টি ও দুলালের ১টি দাঁত উপড়ে ফেলে।
মুজাহিদুল ইসলাম/জেড





