তবে আপাতত তাকে স্বপদ থেকে বিদায় দেয়া হচ্ছে না। ডিএমপি কমিশনারের অবসরোত্তর ছুটি বাতিল করে আগামী ১ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ডিএমপি কমিশমার আছাদুজ্জামান মিয়ার চাকরির মেয়াদ শেষ হয়। ২০১৫ সালের ৭ জানুয়ারি তিনি ডিএমপির কমিশনার হিসেবে যোগদান করেছিলেন। সাড়ে চার বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি সূত্রে জানা গেছে, কমিশনার আছাদুজ্জামান মিয়ার আগে দীর্ঘ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বেনজীর আহমেদ; বর্তমানে যিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বেনজীর আহমেদ ২০১০ সালের ১৪ অক্টোবর থেকে ২০১৫ সালের ৭ জানুয়ারি পর্যন্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এএস





