চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর থেকে ক্যাভার্ড ভ্যানসহ ২১টি এয়ার রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুঠিয়াপাড়া খোড়ার মাঠ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। যার মূল্য ২১ লক্ষাধিক টাকা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দর্শনা সীমান্ত থেকে ছেড়ে আসা ক্যাভার্ড ভ্যান জয়মাপুরে গতিরোধ করে পুলিশ। এ সময় ধাওয়া করলে জয়রামপুর খোড়ার মাঠে ক্যাভার্ড ভ্যানটি ফেলে রেখে গাড়ির চালকসহ ৩-৪ জন পালিয়ে যায়। এরপর ক্যাভার্ড ভ্যানটি তল্লাশি করে ২১টি এয়ার রাইফেল উদ্ধার করে পুলিশ।

জেএ