বগুড়ায় ২৪ ঘন্টা হরতাল বৃদ্ধির ঘোষনার পরই জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের বাসা তল্লাশী চালিয়েছে পুলিশ। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সন্ধা পৌনে ৬টায় ভিপি সাইফুলের বগুড়া শহরের রিয়াজ কাজি লেনের কমফোর্ট গার্ডেনের বাসায় যায়। এসময় তার ফ্ল্যাটের চারিদিকে পুলিশ সদ্যসরা অবস্থান নেয়। তখন কয়েকজন নারী পুলিশ সদস্য বাসার প্রতিটি রুম তল্লাশী করেন।

এসময় সাইফুল ইসলাম বাসায় ছিলেন না। এ তল্লাশীর প্রতিবাদ জানিয়েছে ২০ দলীয় জোট।

তল্লাশী প্রসঙ্গে ভিপি সাইফুলের সহধর্মীনি ইসমত আরা ইসলাম সাংবাদিকদের জানান , পুলিশ বাসার প্রতিটি রুম তল্লাশী করেছে।

অভিযানে অংশ নেয়া সদর থানার তদন্ত পরিদর্শক নূর এ আলম সিদ্দীকি জানান , উপরের নির্দেশে অভিযান চালানো হয়েছে। এসময় তিনি বাসায় না থাকার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জেআই