ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জর ঘিওরের আরিচাগামী একটি বাসের চাপায় জালাল সরদার (৭২) নামে এক পথচারী নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উখুডিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল সরদার শিবালয় উপজেলার মালচী গ্রামের বাসিন্দা।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আহসান জানান, বৃষ্টি থাকায় বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

কেএইচ