খাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূ আফসানা মিমি মুক্তাকে (২০) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে স্বামী নিজাম উদ্দিন মুজমদারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অপর দুই আসামি হলেন নিজামের ছোট ভাই আরমান ও বড় ভাই জসিম উদ্দিন।
মুক্তার মা নূর নাহার বেগম সোমবার রাতে পাঁচজনকে আসামি করে দীঘিনালা থানায় মামলা করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।
তবে মামলার অপর দুই আসামি মুক্তার শাশুড়ি মাফিযা বেগম ও নদদের জামাই মো. জালালকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যৌতুকের জন্য মুক্তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে মামলাটি গ্রহণ করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে।
রাতেই তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মুক্তার স্বামী নিজাম উদ্দিন মজুমদারকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এসএম





