করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, “শনিবার থেকে জ্বর ছিল। গতকাল সোমবার টেস্ট করে জানলাম আমার করোনা পজিটিভ।”
কোভিড-১৯ থেকে দ্রত আরোগ্য কামনায় সবার কাছে দোয়াও চেয়েছেন ঢাবির এ অধ্যাপক। তিনি বলেন, “আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ভালো হয়ে যাব।”
এমবি





