টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, জাতীয় সম্প্রচার নীতিমালা তথ্য অধিকার আইন, মানবাধিকার ও মৌলিক অধিকারের সঙ্গেসাংঘর্ষিক।

বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলেনে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন,  সরকার যে জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে তাতে তথ্য প্রকাশে অন্তরায় সৃষ্টি করা হয়েছে। এ নীতিমালায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবাধ স্বাধীনতা দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা দুর্নীতি ও অপরাধমুলক কর্মকাণ্ডে জড়াতে পিছপা হবেনা।

ঝালকাঠির স্কুলছাত্র লিমনের পায়ে গুলি ও সম্প্রতি নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিষয়টি তুলে ধরে তিনি  বলেন, এ সম্প্রচার নীতিমালার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা আরো উদ্যেত হতে পারে।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ