রাজধানীর উত্তরায় একটি বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ঢামেকে পৌঁছান তিনি।
এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হন। দগ্ধরা হলেন- শাহনেওয়াজ (৪৫), তার স্ত্রী সুমাইয়া (৩০), মেয়ে জয়া (১৪ মাস) ছেলে জায়ান (৯)। এর মধ্যে শারলীন ও জায়ান মারা যায়।
আগুনে শাহনেওয়াজ, সুমাইয়ার শরীরের ৯৫ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া জয়ার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
ওএফ





