ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুরাপুটিয়া গ্রামে একটি খাল থেকে মার্জিয়া আক্তার (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার বিকেলে এ মরদেহ উদ্ধার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির পাশে খেলার সময় সবার আড়ালে খালের পানিতে পড়ে যায় শিশুটি।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত মার্জিয়া ওই গ্রামের আনারুল হকের মেয়ে।
এসএইচ





