মানবতার সেবায় কাজ করা আবদুর রশিদ শাহ ফাউন্ডেশন চাঁদপুর জেলার মতলবের ৪৮টি পরিবারের পাশে দাড়িয়েছে।
সোমবার (২০ এপ্রিল) মতলবের ঘোড়াধারী গ্রামের এই পরিবার গুলোর মাঝে নগদ অর্থ বিতরণ করে সংগঠনটি।
করোনা সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়াতে নগদ অর্থ বিতরণের সিদ্ধান্তের কথা জানালেন ফাউন্ডেশনের পৃষ্টপোষক শাহ সাইদুর রহমান।
তিনি বলেন, মহামারীতে জীবন বিপন্ন হয়েছে সমাজের সর্বস্তরের মানুষের। এখন আর গরিব, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত'র বিভাজন করার সুযোগ নেই। তাই এখন ক্ষতিগ্রস্তদের চাওয়ার আগেই সামর্থ অনুযায়ী আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো।
সেই দায়িত্ববোধের অংশ হিসেবে ফাউন্ডেশন নগদ অর্থ বিতরণ করে। একই সঙ্গে ফাউন্ডেশনটি Covid-১৯ এ ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য সমাজের সামর্থবান, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।
সমাজের সকলের সহযোগিতা পেলে আসন্ন রমজানে আবদুর রশীদ শাহ ফাউন্ডেশন বৃহৎ পরিসরে ভূমিকা রাখবে বলে জানান শাহ সাইদুর রহমান।
এএস





