রংপুরের পীরগাছা উপজেলায় অফিসে ঢুকে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

নিহত স্বামী স্বপন মিয়ার (২৮) বাড়ি গাইবান্ধা জেলায়। আহত স্ত্রী রিনা (২৬) পীরগাছা উপজেলার তোজাম্মেল হোসেনের মেয়ে।

 

সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চৌধুরাণী গ্রামে ব্র্যাক অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পরকীয়ার সন্দেহে স্বপন দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চৌধুরানী গ্রামের ব্র্যাক অফিসে ঢুকে স্ত্রীকে কুপিয়ে জখম করেন। এর পর স্ত্রীর মৃত্যু ঘটেছে ভেবে তার ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে সেখানেই আত্মহত্যা করেন।

পীরগাছা থানার ওসি রেজাউল করীম জানান, ওই স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চৌধুরাণী গ্রামের ব্র্যাক অফিসে ঢুকে স্ত্রীকে কুপিয়ে জখম করেন স্বামী। এরপর সেখানেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এম