ঠাকুরগাও জেলার পুলিশ সুপার হিসেবে ফারহাত আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল বুধবার রাত ১০টার দিকে তিনি আর্টিকেল ৪৭ স্বাক্ষরের মধ্যদিয়ে দায়িত্ব গ্রহণ করছে। ঢাকার এসবিতে বদলীর আদেশপ্রাপ্ত হওয়ায় আব্দুর রহিম শাহ চৌধুরী দায়িত্ব হস্তান্তর করেন।
ফারহাত আহমেদ বিসিএস ১৮তম ব্যাচের অফিসার। তাঁর পৈত্রিক জেলা মৌলভীবাজার। তিনি এক কন্যা সন্তানের পিতা। ব্যক্তিগত জীবনে একজন সদালাপি বন্ধুসুলভ মানুষ।
দায়িত্বগ্রহণের পর তিনি বলেন, মানুষকে সেবা দেওয়ার প্রচন্ড ইচ্ছা রয়েছে আমার। তাছাড়া মাদকের বিরুদ্ধে তাঁর থাকবে দৃঢ় অবস্থান।
এর আগে পুলিশ লাইনে জেলা পুলিশের উদ্যোগে সাবেক পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে বিদায় দেওয়া হয়। অনুষ্ঠানে পুলিশ সদস্যরা ছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআই





