শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিসহ বিভিন্ন দাবিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস।

শুক্রবারসকাল থেকেই এলেঙ্গা হোটেল রেস্তোরা মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা -টেম্পু শ্রমিক ইউনিয়ন, ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন,রিক্সা শ্রমিক ইউনিয়ন,ভ্যান শ্রমিক ইউনিয়ন নিজ নিজ কার্যালয়ের সামনে থেকে পৃথক পৃথক র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে এলেঙ্গা হোটেল রেস্তরা মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়ন এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, টাঙ্গাইল জেলা হোটেল রেস্তোরা মিষ্টির দোকান মালিক সমিতির সহ-সভাপতি মো. ফারুক হোসেন, এলেঙ্গা হোটেল রেস্তরা মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান, সাধারণ সম্পাদক মো. বাবুল।

এসময় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, আজ থেকে ১২৯ বছর আগে এই দিনে ১৮৮৬ সালে আমেরিকার সিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিসহ বিভিন্ন দাবিতে প্রায় ৬ লক্ষ শ্রমিক রাস্তায় নেমে আসে মিছিল করে। মিছিলে পুলিশের গুলিতে ১১ জন শ্রমিক নিহত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে প্রকৌশল শ্রমিক ইউনিয়ন তাদের কার্যালয়ের সামেন আলোচনা সভা,জাদু প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

এসএইচ