রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে ২ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৭টি ককটেল ও বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার সকাল সাড়ে ৯ টায় শহীদ নগর এলাকা থেকে তাদের আটক করে লালবাগ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, বেলাল হোসেন ও আল রিসালাত।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মুত্তাকিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে নিজেদের ছাত্রদলকর্মী বলে জানিয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ২৭টি ককটেল ও প্রায় ৬ কেজির মতো বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএইচ





