যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকায় একটি গাড়িতে তল্লাশি করে সুরাইয়া বেগম (৩৫) নামে এক নারীর ব্যাগ থেকে ৪০ হাজার ৪শ ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপিসহ তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ আগস্ট) রাত ৯ টার সময় তাকে আটক করা হয়।

আটক সুরাইয়া ঢাকা দোরতুবাগ এলাকার শাহ আলমের স্ত্রী।

৪৯ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মহিলা বিপুল পরিমাণ ইউএস ডলার ও ভারতীয় রুপি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি করা হয়। পরে ওই পরিবহনে থাকা সুরাইয়া নামে এক নারীকে আটক করা হয়। এ সময় ওই মহিলার ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার ৪ শত ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়।

তিনি আরও জানান, ওই নারী সোনা চোরাচালিনির সাথে জড়িত এবং এই তিনি বিদেশে গিযেছিলো একাধিক বার।

আটক নারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানায় বিজিবি।

নাছির/এসএম