কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ মহা সড়কের বানিয়াগ্রাম নামক স্থানে একটি প্রাইভেট কার থেকে পুলিশ দুই বস্তা ভর্তি গাঁজা উদ্ধার করেছে৷ গাঁজার মোট ওজন ৩৫ কেজি। এ সময় একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির এস.আই শ্যামল কান্তি দাসের নেতৃত্বে গাঁজা পাচারের সময় বানিয়াগ্রাম নামক স্থান থেকে একটি সাদা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ক ০৩-৯১৫৯) আটক করে৷ এ সময় গাড়ির চালক মনির হোসেন (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গাঁজা পাচারকারী মোবারক(৩৭) কৌশলে পালিয়ে যায়। পুলিশ তাদের গাড়ি থেকে দুই বস্তা ভর্তি ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত গাড়ির চালক মনির ও মোবারকের বাড়ি কুমিল্লা দক্ষিণ সদর থানার সোনাই ছড়ি গ্রামে।

পাচারকারীরা কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নেত্রকোনা যাচ্ছিল বলে জানায় পুলিশ।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শ্যামল কান্তি দাস জানান, গাড়িটি আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।

ইআর