যশোরের অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামে দু’দল চরমপন্থীর মধ্যে সংঘর্ষে বিদ্যুৎ কুমার রায় (৩৫) নামে এক ‘চরমপন্থী’ নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে রানাগাতি গ্রামের শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ, একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
নিহত বিদ্যুৎ কুমার রায় রানাগাতি গ্রামের সুকুমার রায়ের ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন দাবি করেছেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে রানাগাতি শ্মশানঘাট এলাকায় দুটি চরমপন্থী দল সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় একপক্ষের গুলিতে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চরমপন্থী বিদ্যুৎ কুমার রায় নিহত হন।
খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুতের লাশ উদ্ধার করে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’
‘নিহত বিদ্যুৎ তালিকাভুক্ত চরমপন্থী। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ নয়টি মামলা রয়েছে’ বলেও জানান থানার ওসি।
এমকে





