মাগুরায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুক্রবার শুরু হয়েছে। মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।

কালেক্টরেট চত্বরে সকাল ১১টায় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবর রহমান। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার জিহাদুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।
ভিশন ২০২১ বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো ও সকল স্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

জেআই