নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ও মশিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারজন চেয়ারম্যান ও সাতজন সদস্য প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীদের ১০ হাজার টাকা করে ও সদস্য প্রার্থীদের মোট ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শুক্রবার দুপুরে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গুরুদাসপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত বিভিন্ন স্থানে অভিযান চালান। অভিযানকালে এসব প্রার্থীদের জরিমানা করা হয়।

যাঁদেরকে জরিমানা করা হয়েছে তাঁরা হলেন চেয়ারম্যান প্রার্থী আফজাল ফকির (চশমা), ফরিদুল ইসলাম ওরফে ফরিদ শাহ (আনারস), আব্দুল বারি (ঘোড়া) এবং মোস্তাফিজুর রহমান (নৌকা)। সদস্য প্রার্থীরা হলেন হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুস সাত্তার খান, রাশিদুল ইসলাম, মোজাহার আলী, আবু বক্কার, সোয়ান হোসেন, জহির উদ্দিন, সুরত আলী।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দেয়াল ও যানবাহনে পোস্টার লাগানোর দায়ে এসব প্রার্থীদের প্রাথমিকভাবে সর্তক করতে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত।

এমবি