ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ রফিকুল ইসলাম (৪৫) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

শুক্রবার ভোরে শহরের ফয়লা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন থানার এএসআই তৌহিদুর রহমান। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ফয়লা গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম একটি জিআর মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পালিয়ে ছিল। শুক্রবার ভোরে গোপন সংবাদ পেয়ে থানার এএসআই তৌহিদুর রহমান ফয়লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, রফিকুল একটি মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এফএফ