আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। সেই সাথে বাড়তে পারে তাপমাত্রও। জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ (১৭ এপ্রিল) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

প্রায় পাঁচ বছর আগের ঘটনা। দিনটি ছিল ২০১৪ সালের ২৪ এপ্রিল। মধ্য বৈশাখের ওই দিন কী গরমই না পড়েছিল! বৃষ্টিহীন চারদিক। আকাশে ছিল না এতটুকু মেঘ। তেড়েফুঁড়ে উঠেছিল সূর্য। সেদিন রোদের তীব্র তেজে ঢাকার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এখন ২০১৯ সালের এপ্রিল চলছে। আজ বুধবার ১৭ এপ্রিল। বৈশাখ কেবল এসেছে। কিন্তু এরই মধ্যে হাঁসফাঁস শুরু হয়ে গেছে। কোথাও কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠেছে।

এ সময়ের মধ্যে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এসময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর অপর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে।

 

এএস