জামালপুরে বাসের ধাক্কায় শফিক (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
শফিক জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের নসকু মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শরিফপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোশারফ হোসেন ঢালী জানান, বিকাল ৫টায় শফিক তার নিজ বাড়ি থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ময়মনসিংহ যাচ্ছিলেন। নান্দিনা এলাকায় পৌঁছলে পেছন থেকে ঢাকামুখী রাজিব পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে উল্টে যায়।
গুরুতর আহত অবস্থায় শফিককে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএইচ





